শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসায় পঞ্চমুখ সয়ং প্রধানমন্ত্রী

ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসায় পঞ্চমুখ সয়ং প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার-

ঢাকা মহানগরী এলাকায় সড়কে শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার (১১ এপ্রিল) গণভবনে মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতি, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি ট্রাফিক তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য তেজগাঁও ট্রাফিক বিভাগের প্রশংসা করেন।

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার অতিথি গণভবনে আসেন। গণভবনে আগত সব অতিথিদের গমনাগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ট্রাফিক তেজগাঁও বিভাগকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদের (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে ট্রাফিক মোহাম্মদপুর জোন ও ট্রাফিক তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল ও স্নেহাশীষ দাশ এবং টিআই, সার্জেন্টসহ টিম তেজগাঁও ট্রাফিক বিভাগ গণভবনে আগত সব অতিথিদের গমনাগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com