শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নৌপথে যেকোন সেবার জন্য নৌ পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে – আইজিপি

নৌপথে যেকোন সেবার জন্য নৌ পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে – আইজিপি

স্টাফ রিপোর্টার-

আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো নৌযাত্রীদের নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ দেশব্যাপী সকল গুরুত্বপূর্ণ নৌ ঘাট,লঞ্চ ঘাট,লঞ্চ টার্মিনাল সমূহে বিশেষ নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

আজ সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ  কেন্দ্রিক নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধূরী আবদুল্লাহ আল মামুন। এদিন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি  মোহা: আবদুল আলীম মাহমুদ সহ সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে সদর ঘাট নৌ টার্মিনালে নৌ পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

তিনি সেখানে লঞ্চ ছাড়ার জন্য অপেক্ষমাণ লঞ্চের চালক ও যাত্রী সাধারণের সাথে কথা বলেন এবং নৌ পুলিশের সচেতনতা মূলক লিফলেট বিতরন করেন।

লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে বাংলাদেশ পুলিশ প্রধান নৌ পুলিশ কন্ট্রোল রুমে আয়োজিত  সংবাদ সম্মেলনে অংশ গ্রহণ করেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন,” পবিত্র ঈদে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য নাড়ির টানে বাড়ি ফেরা জনগণের নৌযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নৌ পুলিশ নৌপথে নিরলসভাবে কাজ করছে।”
তিনি বলেন,” জনগণের সেবায় নৌ পুলিশ প্রতিটি গুরুত্বপূর্ণ নৌ ঘাট,লঞ্চ ঘাট সমূহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।কন্ট্রোল রুম স্থাপন করেছে।”
তিনি বলেন,” নৌপথ নিরাপদ রাখতে  গত ০৬/০৪/২০২৪ তারিখ থেকে ১৬/০৪/২০২৪ তারিখ পর্যন্ত বালুবাহী বাল্ক হেড,ড্রেজার সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।”

তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠা থেকে বিরত থাকার জন্য  অনুরোধ করেন এবং সকলে  মিলেমিশে একটি সুন্দর  ঈদ উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com