রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মিয়ানমারের নেপিদোর সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

মিয়ানমারের নেপিদোর সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক-

মিয়ানমারের রাজধানীতে নেপিদোতে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা করেছে জান্তা বিরোধীরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এই হামলা করা হয়েছে। ছায়া সরকারের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এ হামলার ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।

২০২১ সালের একটি অভ্যুত্থানের মিয়ানমারের ক্ষমতায় আসে সামরিক সরকার। তখন সামরিক শাসনকে দুর্বল করার লক্ষ্যে দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) নামে জান্তা বিরোধী গোষ্ঠীগুলোর একটি জোট গঠন করে।

বৃহস্পতিবারের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে এনইউজি। তবে এ হামলায় কি ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে বা কথিত হামলার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি জোটটি।

নেপিদোতে এনইউজি এর সহযোগি সশস্ত্র প্রতিরোধ আন্দোলন পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এর এক মুখপাত্র বলেছেন, এনইইজি’র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। তবে তিনিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এই হামলার তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ঘটনা নিশ্চিত করতে সামরিক সরকারের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com