শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঈদুল ফিতর উপলক্ষে ডিএমপির ট্রাফিক বিভাগের বিশেষ নির্দেশনা

ঈদুল ফিতর উপলক্ষে ডিএমপির ট্রাফিক বিভাগের বিশেষ নির্দেশনা

স্টাফ রিপোর্টার-

মানুষের ভ্রমণ নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে বেশকিছু নির্দেশনা জারী করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৪ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান।

এসময় তিনি জানান,

টার্মিনালের ভিতর হতে বাসে যাত্রী উঠা-নামার কাজ করতে হবে। কোন অবস্থাতেই টার্মিনাল হতে বের হয়ে রাস্তা হতে বাসে যাত্রী নামানোর কাজ করানো যাবে না।

গণপরিবহনগুলো নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করবে না। বিশেষ করে ছাদে কোন যাত্রী ঝুঁকি নিয়ে গমন করবেন না ।

দূরপাল্লার গণপরিবহনগুলো মহানগরীর মধ্যে যাত্রী উঠা-নামার কাজ করবে না। এক্ষেত্রে গেইট লক পদ্ধতি অবলম্বন করা আবশ্যক (মহানগরীর ভিতরে)।

যাত্রার শুরুতে সম্মানিত যাত্রীদের নিজ নিজ মালামাল স্বযত্নে নিরাপদে রাখার জন্য আহবান জানানো হচ্ছে।

যাত্রাকালে সম্মানিত যাত্রীদের অপরিচিত কোন ব্যক্তি হতে কোন খাদ্য গ্রহণ না করার জন্য বলা হচ্ছে।

মটরসাইকেলে যারা দূরপাল্লার যাত্রী থাকবেন তাদের অবশ্যই যাত্রাকালীন সময়ে হেলমেট পরিধান করতে হবে।

ঝুঁকি পরিহার করার জন্য মটর সাইকেল যাত্রীদের অতিরিক্ত মালামাল বহন না করা জন্য আহবান জানানো যাচ্ছে।

দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে ঢাকা হতে মটরসাইকেলে দুইয়ের অধিক যাত্রী না উঠার জন্য বলা হল ।

যারা নিজ গাড়ি যোগে অথবা মটরসাইকেল যোগে ঢাকা হতে দূরপাল্লার যাত্রায় অংশীদার হবেন তাঁরা নিজ নিজ মালিকানাধীন যানবাহনের ফিটনেসের বিষয়টি নিশ্চিত করে নিবেন।

যাত্রাকালে নিজ নিজ ব্যক্তি মালিকানাধীন যানবাহনের প্রয়োজনীয় কাগজ ও নথিপত্র অবশ্যই যানবাহনে সুরক্ষিত থাকতে হবে।

গণপরিবহনের ক্ষেত্রেও ফিটনেসের বিষয়টি মালিক/শ্রমিক পক্ষ নিশ্চিত করবেন এবং যানবাহনে তা অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।

অনেক সময় টার্মিনালের ঠিক বাইরের সড়কে, বিভিন্ন পাবলিক প্লেসে, খাঁলি ট্রাক /পিকআপ এ যাত্রী বোঝাই করে দূরপাল্লার যাত্রায় যাওয়ার কাজ করা হয়, যা পরিহার করা জরুরি।

সম্মানিত নগরবাসী এবং বাস মালিকদের অনুরোধ করা যাচ্ছে যে, যানবাহনের চালক যেন অপ্রাপ্ত বয়স্ক এবং অসুস্থ না থাকে সে বিষয়টিতে বিশেষভাবে নজর দেওয়ার জন্য কেননা চালকের সচেতনতা ও সতর্কতা পারে যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিত করতে।

চালকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে যে, (ঘুমন্ত অবস্থায় কোনভাবেই) ঘুম ঘুম চোখে কোন অবস্থাতেই গাড়ি চালাবেন না কেননা তা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

ঈদ শুরুর প্রারম্ভে দেখা যায় যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ছুটি হলে লক্ষ লক্ষ শ্রমিকের বাড়ি ফেরার সুযোগ নিয়ে অনেক ফিটনেসবিহীন গাড়ি অযাচিতভাবে রাস্তায়, মহাসড়কে নামানোর প্রয়াস চালানো হয়। এতে যানজটের তৈরী
হয়, আবার দূর-দুরান্তে যাত্রাপথকে ঝুঁকিপূর্ণ করে তোলে। তাই দূরপাল্লার এবং সিটিং সার্ভিস এর বিভিন্ন রুটের গণপরিবহনের মালিকদের এ বিষয়ে সতর্ক থেকে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

যে সকল যানবাহনে গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে, গ্যাস সিলিন্ডারটি যেন মেয়াদোত্তীর্ণ/ঝুঁকিপূর্ণ না থাকে সে বিষয়টি যাত্রাপথের প্রাক্কালে নিশ্চিত হওয়া জরুরি।

বাস যাত্রীদের বাসের অপেক্ষায় টার্মিনাল সংলগ্ন সড়কে দাঁড়িয়ে না থেকে স্বপরিবারে টার্মিনালের ভিতরে অবস্থান করার জন্য বলা হলো।

লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর কেন্দ্রিক যাত্রীদের গমনাগমন সুষ্ঠু করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ স্বচেষ্ট থাকবে ।

তিনি বলেন, রমজানের শেষপ্রান্তে বিভিন্ন মার্কেট কেন্দ্রিক ভীড় পরিলক্ষিত হচ্ছে এবং সেই সাথে পার্কিং এর ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরী হচ্ছে। মার্কেটের আশেপাশে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিশ্চিত করার উদ্দেশ্যে আগত যানবাহনের চালকদের মার্কেট সংশ্লিষ্ট ট্রাফিক নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো যাচ্ছে।

মার্কেট কেন্দ্রিক পথচারী/ক্রেতা-বিক্রেতাদের রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুটওভারব্রীজ/জেব্রা ক্রসিং (ক্ষেত্র বিশেষ) এর ব্যবহার নিশ্চিত করা এবং ক্ষেত্র বিশেষে ট্রাফিক নির্দেশনাবলী মেনে চলার জন্য বিশেষ ভাবে আহ্বান জানানো যাচ্ছে।

ঢাকা মহনগরীর প্রবেশ / বাহির হবার পথে যানবাহনে চলাচলে সুষ্ঠু স্বাভাবিক রাখার নিমিত্তে পার্শ্ববর্তী সকল পুলিশ ইউনিটের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হবে।

তিনি আরও বলেন, রমজান এবং আসন্ন ঈদ-উল-ফিতরকে ঘিরে ডিএমপির ট্রাফিক বিভাগ আপনার সেবায় স্বচেষ্ট এবং নিবেদিত। এ বিষয়ে সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com