বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চীনে নতুন ফ্লু ভাইরাস শনাক্ত, রয়েছে মহামারির শঙ্কা

চীনে নতুন ফ্লু ভাইরাস শনাক্ত, রয়েছে মহামারির শঙ্কা

চীনে মহামারি তৈরি করার সম্ভাবনা আছে এমন আরেকটি নতুন ফ্লুয়ের আর্বিভাবের পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির বিজ্ঞানীরা।নতুন এ ফ্লু ভাইরাসটি শূকরের মধ্যে পাওয়া গেলেও তা মানুষের মধ্যে সংক্রামিত হতে পারে এবং মানবদেহ থেকে মানবদেহে সংক্রমণ ঘটাতে পারে বলে জানিয়েছেন তারা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ ভাইরাসটির আরো রূপান্তর ঘটতে পারে এবং এটি সহজেই ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে বিশ্বব্যাপী প্রকোপ আকার ধারণ করতে পারে বলে গবেষকরা তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

তারা বলছেন, এটি যদিও কোনো তাৎক্ষণিক সমস্যা নয় তবে এটি মানবদেহে সংক্রমিত হওয়ার ‘সব সম্ভাবনা’ রয়েছে। তাই এ বিষয়টিতে নিবিড় পর্যবেক্ষণ জরুরি।নতুন ধরনের এ ভাইরাস মোকবিলায় মানুষের শরীরের প্রতিরোধ ক্ষমতা খুব কম বা নাও থাকতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন।

ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস জার্নালে প্রসিডিংসে তারা লিখেছেন, এ ভাইরাসটি শূকরের মধ্যে সীমাবদ্ধ রাখার ব্যবস্থা করা এবং এটি নিয়ন্ত্রণের সোয়াইন শিল্পে কর্মরত কর্মীদের নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা উচিত।

কোভিড-১৯ মহামারির মোকাবিলায় বিশ্ব যখন লড়াই করছে, বিশেষজ্ঞরা ইনফ্লুয়েঞ্জার নতুন এ স্ট্রেনের কারণে রোগের হুমকির বিষয়টি নজরদারি করছেন।এর আগে, ২০০৯ সালের শুরুর দিকে মেক্সিকোতে সোয়াইন ফ্লু প্রাদুর্ভাব শুরু হয়েছিল। তবে প্রাথমিকভাবে সেটি বিজ্ঞানীদের ভাবনার চেয়ে কম মারাত্মক ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com