মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
পথ শিশুদের নিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ইফতার

পথ শিশুদের নিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ইফতার

স্টাফ রিপোর্টার-

পথ শিশু স্কুল নবোদ্যম ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম।

শনিবার (৩০মার্চ) রাজধানীর হাইকোর্ট এলাকায় এই আয়োজন করা হয় ।
নবোদ্যম ফাউন্ডেশন পথ শিশুদের লেখাপড়া করানো সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে । এতে তাদের সহযোগিতা করেন বিভিন্ন ব্যক্তি বা সংগঠন । তারই ধারাবাহিকতায় এবার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম তাদের পথ শিশুদের ইফতার করিয়েছে।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি মো.সাব্বির বলেন, সাংবাদিক ফোরাম সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসে তারই একটি অংশ আজকের এই আয়োজন । আমাদের ফোরামের কনভেনর মোশারফ হোসেন মামুন স্যার এবং আমরা ফোরামের সদস্যরা নিজেদের অবস্থান থেকে যতটুকু সম্ভব পথ শিশুদের ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করেছি। খাবার পেয়ে শিশুরা অনেক খুশি। তাদের মুখে হাসি দেখে, তাদের জন্য আরও ভালো কিছু করার ইচ্ছা জেগেছে । আমরা আগামীতে তাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের পরিকল্পনা করেছি ।

উক্ত ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন ,স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ঐশ্বর্য্য ইকা , সহ-সভাপতি রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আহমদ মানিক,সাংগঠনিক সম্পাদক মো,নাঈম,বৃষ্টি,সাকলাইন,রাহাত,নাহিন সহ ফোরামের অন্যান্য সদস্যরা এবং নবোদ্যম ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরিফ উবায়দুল্লাহ,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফামিদুল ইসলাম,প্রচার সম্পাদক আবিদ হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com