বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।

১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।

মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতিতে ৩ আগস্ট পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে।পরিবর্তন আনা হয়েছে দোকানপাট খোলা-বন্ধের সময়ে।

খোলা রাখার সময় বাড়ানো হয়েছে ৩ ঘণ্টা।মঙ্গলবার (৩০ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‌যেভাবে সীমিত পরিসরে কর্মকাণ্ড চলছে সেভাবেই আগামী ৩ আগস্ট পর্যন্ত চলবে।

মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে। তিনি আরো জানান, সার্বিক বিষয় বিবেচনা করে দোকানপাট খোলা রাখার সময় তিন ঘণ্টা বাড়ানো হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।

এতদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা ছিল।এর আগে, শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর আবেদন জানিয়েছিল ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান সাক্ষরিত ওই আবেদনে দেখা যায়, সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আবেদন জানানো হয়।

আবেদনে বলা হয়, সরকারের নির্দেশনা মেনেই মার্কেট খোলা রাখছেন ব্যবসায়ীরা। তবে খোলা রাখার সময় কম হওয়ায় বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানানো হয় আবেদনে।

এদিকে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর গত ৩০ মে থেকে সীমিত পরিসরে অফিস চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com