শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পুলিশের আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পুলিশের আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট –

বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ আজ শুক্রবার (২৯ মার্চ) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান। এ সময় অতিরিক্ত আইজিপিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ পুলিশের সদস্যদের মাঝে জ্ঞান ও ধর্মীয় চর্চার অনুশীলনের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, প্রতিযোগিতায় সকল পুলিশ ইউনিট থেকে পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেছেন।

আইজিপি প্রতিযোগিতায় বিজয়ীদের জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের আহবান জানান। তিনি আযান ও কেরাতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেন। এছাড়া, বিজয়ীদের মেধার স্বীকৃতি হিসেবে তাদেরকে দিয়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

তিনি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রতিযোগিতার বিচার কার্যক্রম সম্পন্ন করায় বিচারকগণকে ধন্যবাদ জানান।

প্রতিযোগিদের উদ্দেশ্যে আইজিপি বলেন, যারা এবার বিজয়ী হতে পারেননি তাদেরকে আগামীতে আরও ভাল করার জন্য নিয়মিত অনুশীলন করতে হবে।

পরে আইজিপি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় আযানে প্রথম হয়েছেন ডিএমপির কনস্টেবল সাগর হোসেন সাব্বির, দ্বিতীয় ৩ এপিবিএন, শিরোমনি, খুলনার নায়েক আবু মুসা এবং তৃতীয় হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এএসআই (সশস্ত্র) মোঃ ওমর ফারুক।

কেরাতে প্রথম স্থান অধিকার করেছেন ৩ এপিবিএন, শিরোমনি, খুলনার নায়েক আবু মুসা, দ্বিতীয় হয়েছেন আরআরএফ, খুলনার কনস্টেবল মোঃ ইসমাঈল হোসেন মুন্না এবং তৃতীয় হয়েছেন র‍্যাব হেডকোয়ার্টার্সের কনস্টেবল বেলাল আহমদ।

”বৈশ্বক শান্তি ও সম্প্রীতি রক্ষায় ইসলামের ভূমিকা” শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকার উচ্চমান সহকারী শেখ রেজাউল কবীর, দ্বিতীয় পুলিশ হেডকোয়ার্টার্সের এসআই (নিরস্ত্র) শামীম আল মামুন এবং তৃতীয় পুলিশ হেডকোয়ার্টার্সের নায়েক এ কে এম খালিদ সাইফুল্লাহ।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে বাছাইকৃত পুলিশ সদস্যরা ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে আযান ও কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা আযান দেন এবং কোরআন তেলাওয়াত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com