রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
যথাযোগ্য মর্যাদায় কোস্ট গার্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় কোস্ট গার্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট –

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরসহ সকল জোন, বেইস, জাহাজ, স্টেশন এবং আউটপোস্টে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ)  দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরসহ সকল জোন, বেইস, জাহাজ, স্টেশন এবং আউটপোস্টে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে কোস্ট গার্ড সদর দপ্তরসহ জোনসমূহের সকল মসজিদে বাদ যোহর স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত, দেশের শান্তি-সমৃদ্ধি এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া, কোস্ট গার্ড সদর দপ্তরসহ সকল জোন, বেইস, জাহাজ, স্টেশন, আউটপোস্ট সমূহে সর্বস্তরের সামরিক, অসামরিক সদস্যদের মাঝে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক’ ভিডিও চিত্র প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি কোস্ট গার্ড পরিবার কল্যান সংঘ কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলা কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে বিসিজিএস রাঙ্গামাটি, কোস্ট গার্ড বার্থ রূপসায় (খুলনা) বিসিজিএস তানভীর, দিগরাজ, মংলায় বিসিজিএস মনসুর আলী, কোস্ট গার্ড বার্থ চট্টগ্রামে বিসিজিএস শ্যামল বাংলা, পতেঙ্গায় বিসিজিএস সৈয়দ নজরুল এবং বিসিজি স্টেশন আন্দারমানিক কোস্ট গার্ড পন্তুন পটুয়াখালীতে বিসিজিএস বগুড়া বেলা ১২টা হতে ১৬০০ ঘটিকা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

তিনি আরও বলেন, বিপুলসংখ্যক জনসাধারণ কোস্ট গার্ড জাহাজসমূহ পরিদর্শন করেন। এছাড়া ঢাকার মানিক মিয়া এভিনিউ সংলগ্ন টিএনটি খেলার মাঠে কোস্ট গার্ড এর বাদক দল কর্তৃক সর্বসাধারণের উদ্দেশ্যে বাদ্য পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com