শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পুলিশ স্টাফ কলেজে চালু হলো পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স

পুলিশ স্টাফ কলেজে চালু হলো পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স

স্টাফ রিপোর্টার-

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স চালু হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে আজ শনিবার (২৩ মার্চ ) সকালে পুলিশ স্টাফ কলেজে বাংলাদেশ’র কনফারেন্স রুমে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের ১ম ব্যাচের উদ্বোধন করেন।

পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ড. মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসানসহ অন্যান্য অতিরিক্ত আইজিপিগণ, পুলিশ স্টাফ কলেজের ফ্যাকাল্টিগণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সাইবার অপরাধ মোকাবেলায় দক্ষ পুলিশ কর্মকর্তা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত স্মার্ট পুলিশ গড়ে তুলতে পুলিশ স্টাফ কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বর্তমানে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির প্রসার ও বিকাশ ঘটছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর পুলিশ বাহিনী গড়ে  তোলা এখন সময়ে দাবি।‌ মন্ত্রী আশা প্রকাশ করে বলেন এ কোর্স সম্পন্নকারী পুলিশ কর্মকর্তাগণ সাইবার অপরাধ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

এসময় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বলেন, বর্তমানে অপরাধের ধরনে নানা পরিবর্তন এসেছে। সাইবার অপরাধ প্রতিনিয়ত বাড়ছে।ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রশিক্ষিত ও দক্ষ পুলিশ গড়ে তোলার লক্ষ্যে এ কোর্সের লক্ষ্যে গুরুত্ব রয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন  বলেন, প্রযুক্তির দ্রুত প্রসারের ফলে অপরাধের ধরন ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। সাইবার অপরাধ মোকাবেলা এখন বিশ্বব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পুলিশ সাইবার অপরাধ মোকাবেলায় সক্ষমতা অর্জনে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স একটি সময়োপযোগী পদক্ষেপ।

সভাপতির বক্তব্যে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর রেক্টর মল্লিক ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের এ্যাপেক্স ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই পিএসসি ইনস্টিটিউট সময় উপযোগী ও যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ পুলিশ কর্মকর্তা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সাইবার অপরাধ মোকাবেলায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সটি সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ কর্মকর্তাদের সক্ষমতা বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দশ মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com