শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মোটরসাইকেল চলাচলে নজরদারি বাড়ানোর নির্দেশ

মোটরসাইকেল চলাচলে নজরদারি বাড়ানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার-

আসন্ন ঈদে সড়কে দুর্ঘটনা এড়াতে থ্রি-হুইলারের পাশাপাশি মোটরসাইকেল চলাচলে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানী বনানীতে বিআরটিএ ভবন অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে অংশীজনদের সভায় এ নির্দেশনা দেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘দুর্ঘটনা নিয়ে আমাদের দুর্ভাবনা চলছেই। এই দুর্ঘটনার শেষ নেই। এখানে থ্রি-হুইলার ও মোটরসাইকেলের বেপরোয়া ড্রাইভিং সবকিছু মিলিয়ে এই অ্যাক্সিডেন্ট হচ্ছে। এজন্য নিরাপদ সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। যদি শীতল মনোভাব নিয়ে থাকি, তবে দুর্ঘটনা হতেই থাকবে। এ ব্যাপারে পরস্পারের ওপর দোষ না চাপিয়ে, যার যার দায়িত্ব পালন করা উচিত।’

সেতুমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রায় সড়কে সবচেয়ে বড় উপদ্রব এই তিন চাকার গাড়ি ও মোটরসাইকেল। এখানে একটি নীতিমালা করা দরকার। ২২টি সড়ক মহাসড়কে এসব চলাচল নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তা কার্যকর হচ্ছে না। এখানে হাইওয়ে পুলিশ ও বিআরটিএ’র সক্ষমতা বাড়াতে হবে। এটা যদি না হয়, তবে যত সিদ্ধান্ত নেই না কেন—তা বাস্তবায়ন করা কঠিন।’

ঢাকা শহরে লক্কর-ঝক্কর গাড়ি চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘এই ঢাকা শহরে এসব গাড়ি তৈরির অনেক কারখানা আছে। আমি নিজে দেখেছি। গাড়িতে রং লাগাচ্ছে। ১০ দিনও থাকে না এসব রং।’

সেতুমন্ত্রী বলেন, ‘এই ঢাকা শহরে প্রাইভেট কার কত আধুনিক! অথচ বাসগুলোর দিকে তাকানো যায় না। মফস্বল ও চট্টগ্রামে চলাচল করা গাড়ি এর থেকে ভালো। ঢাকা শহরের এসব লক্কর-ঝক্কর গাড়ি আমাদের উন্নয়ন অর্জনকে লজ্জা দেয়।’

এ সময় গাড়ির মালিকদের ঈদ উপলক্ষে লোক দেখানো নয়, গাড়িগুলোকে মোটামুটি ফিটনেসে আনার আহ্বান জানান মন্ত্রী।

ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে মতবিনিময় সভায় অংশীজনেরা মতামত ও সুপারিশ তুলে ধরেন। মতবিনিময় সভার মাঝে দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিবারকে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, সড়ক পরিবহন ও মহাসড়ক সচিব এ বি এম আমিন উল্লাহ, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com