মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নৌ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ১০৪ জন আটক!

নৌ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ১০৪ জন আটক!

স্টাফ রিপোর্টার- দেশের বিভিন্ন নদ-নদীতে চলমান বিভিন্ন অভিযানে গত ২৪ ঘন্টায় বিপুল পরিমাণের নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ১০৪ জন কে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (ট্রেনিং, ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) কাজী নুসরাত এদীর লুনা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা
করছে। এর ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৫৮ লক্ষ ৫০ হাজার ৫০ মিটার অবৈধ জাল, ১ হাজার
৬শত ২৪ কেজি মাছ, ১ লক্ষ ১১ হাজার পিস ৪০০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি, ৫০ কেজি কাঁকড়া এবং ৩১ টি ঝোপ ধ্বংস করা হয়। এছাড়া বিভিন্ন প্রজাতির বাগদা রেনু উদ্ধার করা হয়েছে।

তিনি জানান,  এই অভিযানে মোট ৬ টি নিয়মিত মামলা রুজু এবং ১০৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এই অভিযানে ০২টি ড্রেজার আটক করা হয়েছে।

জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, উদ্ধারকৃত মাছ এতিমখানায় বিতরন এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com