শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নিটোরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালন

নিটোরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার- বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক, বিশেষ আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন হয়।

জানা গেছে, এদিন সকালে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামানের নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। পরে হাসপাতালে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান। উপস্থিত ছিলেন, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির মহাসচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম এবং অধ্যাপক ডা. ওয়াহিদুর রহমান। পরে বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও হাসপাতালে ভর্তি রোগীদের বিশেষ খাবার বিতরণ করা হয়।

এছাড়া নিটোর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২৫ আগষ্ট তাঁর পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com