শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
খুলে দেয়া হলো পোস্তগোলা সেতু

খুলে দেয়া হলো পোস্তগোলা সেতু

আজ শনিবার (৯ মার্চ) ভোর থেকে আবারও স্বাভাবিকভাবে সকল ধরনের যান চলাচল শুরু হয়েছে।
আজ শনিবার (৯ মার্চ) ভোর থেকে আবারও স্বাভাবিকভাবে সকল ধরনের যান চলাচল শুরু হয়েছে।

স্টাফ রিপোর্টার-

সংস্কার কাজ শেষে ১৬ দিন পর সব ধরনের যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে পোস্তগোলা সেতু  (বুড়িগঙ্গা-১)। গত ২২ ফেব্রয়ারি এই সেতুর সংস্কার কাজ শুরু হয়। যা চলে ৮ মার্চ পর্যন্ত।

সংস্কারকালীন সেতু দিয়ে লরি, ট্রাক ও কাভার্ডভ্যানের মতো ভারী যান চলাচল বন্ধ থাকে। তবে এ সময় চলাচল করে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ হালকা যানবাহন। এরমধ্যে কয়েকদিন হালকা যান চলাচলও বন্ধ রাখা হয়। তখন বিকল্প রুট ব্যবহার করতে হয়েছে যাত্রী-চালকদের।

সংস্কার কাজ শেষে শনিবার (৯ মার্চ) ভোর থেকে আবারও স্বাভাবিকভাবে সকল ধরনের যান চলাচল শুরু হয়েছে। এতে করে গত কয়েকদিনের ভোগান্তি কমবে বলে আশা এই পথে চলাচলকারীদের।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ জুন বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে উদ্ধার করতে আসে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। পোস্তগোলা সেতু পার হওয়ার সময় তাতে জাহাজটি ধাক্কা দিলে আটকে যায়। এতে সেতুর নিচের পাটাতন ও বিম ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কয়েক দফায় সংস্কার করে সেতুতে যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com