বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শপথ নিলেন পাকিস্তানের ২৪ তম প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

শপথ নিলেন পাকিস্তানের ২৪ তম প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক-

পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা শাহবাজ শরীফ। আজ সোমবার রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল রবিবার জাতীয় পরিষদে ২০১ জন আইনপ্রণেতা শাহবাজকে নেতৃত্বদানের জন্য ভোট দিয়ে জয়যুক্ত করেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিজয় ভাষণে তিনি অঙ্গীকার করেছেন, পাকিস্তানকে তিনি যথাদ্রুত সঠিক পথে ফিরিয়ে আনবেন। তবে তার ভাষণের সময় বিরোধী আইনপ্রণেতারা ‘চোর চোর’ বলে প্রতিবাদ জানান।

প্রধানমন্ত্রী হিসেবে জয়ের পর তিনি সংসদে তার বড় ভাই নওয়াজ শরিফকে আলিঙ্গন করেছেন। স্বেচ্ছা নির্বাসনের পর লন্ডন থেকে দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়া এবং ভোট জেতার পর ধারণা করা হচ্ছিল, নওয়াজই আবার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করবেন। কিন্তু ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি ছোট ভাই শাহবাজকেই তার দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানে সাধারণ পরিষদের নির্বাচনের ৬০ ঘণ্টা পর প্রকাশিত ফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০২টি আসন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৪টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি। এ ছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে জয়ী হয়েছে। অন্য দলগুলো পেয়েছে ১৭টি আসন। পাকিস্তানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৪ আসন। কিন্তু কোনো দলই এই সংখ্যায় না পৌঁছানোয় জোট সরকার গঠনের পদক্ষেপ নেন দেশটির রাজনীতিবিদরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com