শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নীলক্ষেতের গাউসুল আজম সুপার মার্কেটে আগুন

নীলক্ষেতের গাউসুল আজম সুপার মার্কেটে আগুন

স্টাফ রিপোর্টার-

রাজধানীর নীলক্ষেত এলাকায় গাউছুল আজম মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৪:৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, গাউছুল আজম মার্কেটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। বড় কোনো আগুনের ঘটনা নয়। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে কিছু জানা যায়নি।

এর আগে, গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন।

বেইলি রোড ট্র্যাজেডি নিয়ে কালবেলায় আজ যত খবর
নিহতদের মধ্যে ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় আহত ১৩ জনের মধ্যে ৬ জনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। বাকি পাঁচজন আশঙ্কামুক্ত না হওয়ায় তাদের চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com