রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রমজানে গাজায় যুদ্ধবিরতির আশা মার্কিন প্রেসিডেন্টের

রমজানে গাজায় যুদ্ধবিরতির আশা মার্কিন প্রেসিডেন্টের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্টাফ রিপোর্টার-

আসন্ন পবিত্র রমজানে গাজায় যুদ্ধবিরতির হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (০১ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আগামী ১০ বা ১১ মার্চ থেকে এবছর মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, হোয়াইট হাউসে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘মুসলিমদের পবিত্র মাস শুরু হতে চলেছে ১০ বা ১১ মার্চ থেকে, ততক্ষণে আপনি একটি চুক্তি (গাজায় যুদ্ধবিরতি) আশা করছেন কিনা? জবাবে বাইডেন বলেন, ‘আমি তাই আশা করছি। আমরা এখনও এটির জন্য কঠোর পরিশ্রম করছি।’

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ‘রমজানের শুরু থেকে সব সামরিক অভিযান ৪০ দিনের বিরতির বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি এসময় গাজায় সাহায্যের প্রবাহও বৃদ্ধি পাবে।’

এদিকে হামাস জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় তাদের হাতে থাকা জিম্মিদের মধ্যে ৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন ইসরায়েলি এবং ৩ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে। শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। তবে উপত্যকার কোন এলাকায় এই ৭ জিম্মি নিহত হয়েছেন, তা পরিষ্কার করেননি এই প্রতিরোধ যোদ্ধা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com