সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে সাব্বির-ইকা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে সাব্বির-ইকা

সভাপতি মোহাম্মদ সাব্বির এবং সাধারণ সম্পাদক ঐশ্বর্য ইকা।
সভাপতি মোহাম্মদ সাব্বির এবং সাধারণ সম্পাদক ঐশ্বর্য ইকা।

ক্যাম্পাস প্রতিনিধি-

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি ২০২৪-এর ঘোষণা করা হয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ড. ফারাহনাজ ফিরোজের অনুমতিক্রমে নতুন কমিটিতে  সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির এবং একই বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য ইকা সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী ২০২৪ ) বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে  নতুন কমিটি ঘোষণা করেন গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আহমদ মানিক, সাংগঠনিক সম্পাদক মো.নাঈম, দপ্তর সম্পাদক মারুফ হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহারিয়ার নাহিন , সোশ্যাল মিডিয়া বিষয়ক সম্পাদক সিয়াম হাসান ,মেম্বারসীপ কো-অর্ডিনেটর মো.রাজিব সাকলাইন, এলামনাই রিলেশন কো-অর্ডিনেটর বৃষ্টি রাণী দাস , ক্রীড়া ও বিনোদন সম্পাদক কাউসার আহমেদ রাহাত এবং কার্যনির্বাহী সদস্য মোঃ ইকরামুল হাসান ও মোঃ ইব্রাহীম হোসেন।

অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মনিরুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ইউনুছ মিয়া, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, সাংবাদিকতা ও গণম্যধাম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান ,রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল মতিন, স্টুডেন্টস ওয়েলফেয়ার বিভাগের উপদেষ্টা রেহেনা আক্তার, সাংবাদিকতা ও গণম্যাধম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া আসাদী, সাংবাদিকতা ও গণম্যাধম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি সাইফুল মাসুম।

ঐশ্বর্য ইকা এবং বৃষ্টি রাণী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কনভেনর ও সাংবাদিকতা ও গণম্যাধম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সাধারণ সদস্য মেহনাজ শাহরিন অর্থি, উমিয়া ইসলাম আনিকা, মাহমুদা বিশ্বাস , নাবিহা ইসলাম নুহা,সিফাইয়া বিনতে শাহিদ, মো.রাসেলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com