সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আবারও অসুস্থ জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

আবারও অসুস্থ জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

বিনোদন ডেস্ক-

বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ২০০৭ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তিনি চিকিৎসা নিয়ে ক্যানসার জয় করেছিলেন। শুধু তা-ই নয় তিনি গানেও নিয়মিত হয়েছিলেন।

সাবিনা ইয়াসমিন আবারও অসুস্থ হয়ে পড়েছেন। তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

তবে সাবিনা ইয়াসমিনের অসুস্থতা নিয়ে শিল্পী কনকচাঁপা তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, আমাদের গানের পাখি সাবিনা ইয়াসমিন আপা অসুস্থ হয়ে সিঙ্গাপুর আছেন চিকিৎসার জন্য। সারা পৃথিবীর সব মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই। কায়মনোবাক্যে দোয়া করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন।

একদিকে একটি সূ্ত্রে জানা গেছে, সাবিনা ইয়াসমিন আবারও আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন এ সাবিনা ইয়াসমিন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে তিনি চিকিৎসা নিচ্ছেন। ওরাল ক্যানসারে আক্রান্ত এ শিল্পী।

একটি শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে জানা, আবারও করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে উন্নত চিকিৎসা চলছে। এরই মধ্যে একটি সার্জারি শেষ হয়েছে। রেডিওথেরাপিও দেওয়া হবে শিগগিরই।

কোকিলকণ্ঠী খ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ৫০ বছরেরও বেশি সময় ধরে গানের অঙ্গনে সরব আছেন। তিনি সিনেমার গানের পাশাপাশি তিনি বাংলা সংগীতের প্রায় সব ঘরানার গানই গেয়েছেন।

সিনেমার গানে অনন্য অবদানের জন্য সাবিনা ইয়াসমিন অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ১৯৮৪ সালে তিনি দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com