মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
যশোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

স্টাফ রিপোর্টার-
যশোরের মণিরামপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মণিরামপুর-ঝিকরগাছা সড়কের বাসুদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের মোমিন হকের ছেলে নূর মোহাম্মদ (৪০) ও রঘুনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে সবুজ হোসেন (২৫)। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, সবুজ হোসেন পেশায় শ্রমিক ও নূর মোহাম্মদ রাজমিস্ত্রির কাজ করতেন। বুধবার সন্ধ্যায় নূর মোহাম্মদ ও সবুজ হোসেন মোটরসাইকেলে ঝিকরগাছা থেকে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসুদেবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নূর মোহাম্মদ মারা যান এবং গুরুতর আহত অবস্থায় সবুজ হোসেনকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সবুজ হোসেনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com