শনিবার, ২০ Jun ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
অবশেষে জোট সরকার গঠনে  পিএমএলএন ও পিপিপির সম্মতি

অবশেষে জোট সরকার গঠনে  পিএমএলএন ও পিপিপির সম্মতি

সংবাদ সম্মেলনে বিলাওয়াল ভুট্টো ও শাহবাজ শরীফ।
সংবাদ সম্মেলনে বিলাওয়াল ভুট্টো ও শাহবাজ শরীফ।

আন্তর্জাতিক ডেস্ক-

টানা কয়েক দিনের আলোচনার পর পাকিস্তানের গুরুত্বপূর্ণ দুটি রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) ও পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি) ক্ষমতা ভাগাভাগির ফরমুলায় জোট সরকার গঠনে রাজি হয়েছে। এর আওতায় শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী প্রার্থী ও আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট পদ প্রার্থী হবেন। মঙ্গলবার রাতে দুই দলের সমন্বয় কমিটির আলোচনায় এই সমঝোতা চূড়ান্ত হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

এই সমঝোতার মাধ্যমে বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি ও তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নওয়াজ শরিফের পিএমএলএন-এর জোট গঠন নিয়ে অনিশ্চয়তা কাটলো। ৮ ফেব্রুয়ারির ভোটে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগোচ্ছে দেশটি।

ইসলামাবাদে মঙ্গলবার মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে সমঝোতার ঘোষণা দিয়েছেন বিলাওয়াল। এ সময় তার পাশে বসে ছিলেন শাহবাজ শরিফ। পিপিপি নেতা বলেছেন, সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন দুই দলের রয়েছে। এছাড়া আরও কয়েকটি ছোট দলের সমর্থনও রয়েছে তাদের প্রতি।

৭৯টি আসন পেয়ে নির্বাচনে বৃহত্তম দল হয়েছে পিএমএলএন, ৫৪ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপিপি। আরও চারটি ছোট দলকে নিয়ে সমন্বিতভাবে ৩৩৬টি আসনের সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠতা সহজে পেয়ে যাবে।

ক্ষমতা ভাগাভাগির ফরমুলা

সূত্রকে উদ্ধৃত করে জিও নিউজ বলেছে, শাহবাজ শরিফের মন্ত্রিসভায় কোনও দায়িত্ব নেবে না পিপিপি। কিন্তু প্রেসিডেন্সির মতো সাংবিধানিক কয়েকটি পদ তারা পাবে। পাঞ্জাব প্রাদেশিক সরকারেও কোনও মন্ত্রণালয় নিচ্ছে না বিলাওয়ালের দল।

কী পাবে পিপিপি?

প্রেসিডেন্ট, সিনেট চেয়ারম্যান, পাঞ্জাবের গভর্নর, খাইবার পাখতুনখোয়ার গভর্নর, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী, জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার।

এর বিনিময়ে কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠনে পিপিপির সমর্থন পাবে পিএমএলএন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী পদে পিপিপির প্রার্থীকে ভোট দেবে পিএমএলএন।

কী পাবে পিএমএলএন?

প্রধানমন্ত্রীত্ব, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, জাতীয় পরিষদের স্পিকার, সিন্ধু ও বেলুচিস্তানের গভর্নর।

পাকিস্তানের সংবিধান অনুসারে, জাতীয় পরিষদের অধিবেশন ২৯ ফেব্রুয়ারির মধ্যে আহ্বান করতে হবে। ওই দিন নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।

যেভাবে সমন্বয় করবে দলগুলো

ক্ষমতা ভাগাভাগির ফর্মুলার বিষয়ে দুই দলের সম্মতির কথা নিশ্চিত করে পিপিপির মুখপাত্র ফয়সাল করিম কুন্ডি বুধবার বলেছেন, শাহবাজ শরিফ নিজের পছন্দমতো মন্ত্রিসভায় নিয়োগ দিতে পারবেন। নীতিনির্ধারণের জন্য কমিটি গঠন করা হচ্ছে। সিন্ধু ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী প্রার্থী নেতারা ঘোষণা করবেন।

তিনি বলেছেন, সমালোচনার জন্য সমালোচনা আমরা করব না। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com