বুধবার, ১০ Jun ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিচ্ছেদের ঘোষণা দিলেন চিত্রনায়িকা মাহি

বিচ্ছেদের ঘোষণা দিলেন চিত্রনায়িকা মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহি

স্টাফ রিপোর্টার-

নতুন বছরের শুরু থেকে বিয়ের খবর দিচ্ছিলেন শোবিজ তারকারা। তবে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চিত্রনায়িকা মাহিয়া মাহি দিলেন বিচ্ছেদের খবর। ফেসবুক লাইভে মাহি জানান, তিনি ও তাঁর স্বামী মো. র‌কিব সরকার বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। অনেক দিন ধরেই তাঁরা আলাদা থাকছেন।

ফেসবুক লাইভে মাহি বলেন, ‘আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে।’

কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন মাহি। কাঁদতেও দেখা যায় তাঁকে। সমালোচকদের উদ্দেশে মাহি বলেন, ‘আমি জানি অনেকেই হয়তো আমাকে গালি দেবেন, বাজে মন্তব্য করবেন। বরাবরের মতো আপনাদের এই বাজে মন্তব্য তিরের মতো আমার বুকে এসে বিঁধবে। আমি কখনই প্রতিবাদ করি না। তবে সবাইকে অনুরোধ করব, বাজে মন্তব্য করবেন না। আমি কষ্ট পাই।’

এ সময় নিজের ও ছেলের জন্য দোয়া চান তিনি। মাহি বলেন, ‘আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

বিয়ের পর থেকে সব সময় একসঙ্গে দেখা গেছে রকিব ও মাহিকে। ব্যবসা থেকে শুরু করে রাজনীতির মাঠে মাহির সঙ্গে ছায়ার মতো ছিলেন রকিব। গত মাসে জাতীয় নির্বাচনের সময় মাহির নির্বাচনী কার্যক্রমে পাশে ছিলেন রকিব। সে সময়ও তাঁদের বিচ্ছেদের বিষয়টি কোনোভাবেই আঁচ করা যায়নি।

২০২১ সালের ১৭ সেপ্টেম্বর রকিবের সঙ্গে বিয়ে হয় মাহির। বিচ্ছেদের মতো বিয়ের খবরও ফেসবুকে জানিয়েছিলেন মাহি। তাঁদের ঘরে ফারিশ নামে এক পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। বিয়ের পাঁচ বছর পর বিচ্ছেদ হয় তাঁদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com