বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের জন্য তেজগাঁও থানার ‘সাপোর্ট ‘

এসএসসি পরীক্ষার্থীদের জন্য তেজগাঁও থানার ‘সাপোর্ট ‘

ডেস্ক রিপোর্ট –

চলমান এসএসসি পরীক্ষার্থীদের জন্য ‘সাপোর্ট’ নামে একটি বুথ খোলা হয়েছে। আজ তেজগাঁও থানার ৩ পরীক্ষা কেন্দ্রের সামনে এসব বুথ খোলা হয়। কেন্দ্রগুলো হল-তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালক বিদ্যালয় এবং গভর্নমেন্ট সাইন্স হাই স্কুল।

যানজটে আটকে থাকা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া, কেউ ভুল কেন্দ্রে চলে আসলে তাকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন বা অন্য কিছু ফেলে আসলে তা আনার ব্যবস্থা করা, কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়ে যেন শিক্ষার্থীদের সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিচ্ছে সাপোর্ট।

বৃহস্পতিবার সকালে তিনটি কেন্দ্রের সামনেই চকলেট ও কলম উপহার দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানান তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।

আজ (১৫ ফেব্রুয়ারী) প্রথম দিন গভর্নমেন্ট সাইন্স হাই স্কুল কেন্দ্রে ইয়াছির আরাফাত নামের এক পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ভুলে বাসায় রেখে আসেন। শিক্ষার্থীর সেইসব কাগজ আনার ব্যবস্থা করে দেয় সাপোর্ট। পরীক্ষার্থীদের জন্য পুরো পরীক্ষার সময় জুড়ে এসব বুথ রাখবে তেজগাঁও থানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com