বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সরকার গঠনে একমত নওয়াজ-বিলাওয়াল

সরকার গঠনে একমত নওয়াজ-বিলাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক –

পাকিস্তানের সরকার গঠন নিয়ে ঐকমত্যে পৌঁছেছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলা হয়, , লাহোরে অবস্থিত বিলাওয়াল ভুট্টোর বাড়িতে দুই দলের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পিপিপির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং নওয়াজ শরিফের ছোট ভাই ও সাবেক প্রধানমন্ত্রী পিএমএল-এনের মুহাম্মদ শেহবাজ শরিফসহ গুরুত্বপূর্ণ আরও কয়েকজন।

বৈঠকের পর এক ঘোষণায় বলা হয়েছে, পিএমএল-এন এবং পিপিপির মধ্যে ‘রাজনৈতিক সহযোগিতার নীতিতে’একটি ঐকমত্য হয়েছে।

আজ সোমবার সরকার গঠনের ঘোষণা দেওয়া হতে পারে।

এদিকে পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেছেন, কারও সঙ্গে যোগ দিচ্ছে না ইমরানপন্থী স্বতন্ত্র প্রার্থীরা।

তবে সরকার গঠন করতে না পারলে তারা বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন গহর আলি খান।

দেশটির গণমাধ্যম ডনের সঙ্গে আলাপকালে গহর বলেন, ‘আমরা পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে আলাপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাদের সঙ্গে জোট করে আমরা সরকার গঠন করব না। তাদের সঙ্গে জোট গড়ার চেয়ে এককভাবে বিরোধী দলের ভূমিকা পালন করাই ভালো।’

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনে নওয়াজের দল ৭৫টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিলাওয়াল ভুট্টোর পিপিপি জয়ী হয়েছে ৫৪ আসনে। তবে ১০১ আসন নিশ্চিত করে এই নির্বাচনে সবচেয়ে এগিয়ে ছিল কারাবন্দী ইমরান খান-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com