বুধবার, ১০ Jun ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী
ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক-

তারকা অঙ্গনে যেন শোকের ছায়া পিছু ছাড়ছে না। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। শুটিং চলাকালে তিনি অসুস্থ বোধ করলে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

ইতোমধ্যেই তার শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। শুটিং চলাকালে অভিনেতা সোহম চক্রবর্তী তাকে হাসপাতালে নিয়ে যান বলে জানা গেছে।

নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের অধীনে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৭৪ বছর বয়সী মিঠুন চক্রবর্তী। শাস্ত্রী ছবির শ্যুটিংয়ের জন্য গত কয়েক দিন ধরেই কলকাতায় রয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয় অভিনেতাকে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে মিঠুন চক্রবর্তীর ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ভয়ের কিছু নেই। একেবারেই ঠিক আছেন অভিনেতা। তবে অভিনেতার এমআর আই রিপোর্টে স্ট্রোক ধরা পড়েছে বলেও একটি সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী ১৯৭৬ সাল থেকে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। জাতীয় পুরস্কারসহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ সম্মানওপেয়েছেন তিনি। ডিস্কো ডান্সার, জং, প্রেম প্রতিজ্ঞা, প্যায়ার ঝুকতা নেহি এবং মর্দ-এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com