মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জয়া-সুমনের হ্যাটট্রিক

জয়া-সুমনের হ্যাটট্রিক

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও বাংলা চলচ্চিত্রের উদীয়মান সম্ভবনাময় অভিনেতা সুমন ফারুক
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও বাংলা চলচ্চিত্রের উদীয়মান সম্ভবনাময় অভিনেতা সুমন ফারুক

বিনোদন ডেস্ক-

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও বাংলা চলচ্চিত্রের উদীয়মান সম্ভবনাময় অভিনেতা সুমন ফারুক অভিনীত ‘ফেরেশতে’ একের পর এক সুখবর দিচ্ছে। সদ্য অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সিনেমাটি প্রদর্শিত হয়েছে। তার কয়েক দিন আগেই ভারতের নামকরা চলচ্চিত্র উৎসব গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৪তম আসরেও দ্যুতি ছড়িয়েছে সিনেমাটি। এবার এই তালিকা আরও লম্বা হলো! বলা যায় ‘ফেরেশতে’র মাধ্যমে হ্যাটট্রিক করলেন জয়া আহসান ও সুমন ফারুক।

ইরানের তেহরানে চলছে বিশ্বের অন্যতম আরেক চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক ফজর থিয়েটার ফেস্টিভ্যাল। গত বৃহস্পতিবার এই উৎসবটির ৪২তম আসরের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয়েছে ‘ফেরেশতে’। উৎসবের মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্রদর্শিত হলো সিনেমাটি। সি মোর্গ ব্লুরিন পুরস্কারের প্রত্যাশায় ইরানের বিখ্যাত চলচ্চিত্রকারদের সঙ্গে লড়ছে ‘ফেরেশতে’।

ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় জয়া ও সুমন ছাড়া আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলীসহ অনেকে। সিনেমাটির গল্প রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ ও চলচ্চিত্রটির পরিচালক মুর্তজা অতাশ জমজম। জয়া-সুমনের সঙ্গে ইরানের এই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে দেশটিতে ছুটে গেছেন রিকিতা নন্দিনী শিমু ও মুমিত আল রশিদ।

মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে ‘ফেরেশতে’। বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্য খুব চমৎকারভাবে তুলে ধরেছেন নির্মাতা, যা বিশ্ব দরবারে চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকদেরও ভীষণভাবে মুগ্ধ করবে বলে গণমাধ্যমে জানিয়েছিলেন ছবিটির অন্যতম অভিনেত্রী জয়া আহসান।

সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেছেন, ‘কাজটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। পরিচালকসহ পুরো টিম ওদের দেশের ভাষায় কথা বলেছে। তবে চলচ্চিত্রের তো ভাষা নেই। সে কারণে আমরা সবাই অদ্ভুতভাবে সংযোগ করতে পেরেছি ওদের টিমের সঙ্গে।’

সিনেমাটিতে নিজের চরিত্র নিয়েও কথা বলেছেন দর্শক নন্দিত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষগুলোর মধ্যে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, আমাদের চারপাশে দেখা এমনই একটি চরিত্রে দেখা যাবে আমাকে।’

অন্যদিকে, সুমন ফারুক বলেছেন, ‘ক্যারিয়ার শুরু হয়েছে খুব বেশি দিন নয়। কিন্তু শুরু থেকেই একটু বেছে বেছে কাজ করছি। আমার বিশ্বাস বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবের মতো ‘‘ফেরেশতে’’ যখন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তখন দর্শকদের হৃদয় জয় করবে একই সঙ্গে দর্শকরা এটি সাদরে গ্রহণও করবেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com