মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঢাকা শহরের শৃঙ্খলা ফেরাতে ডিএনসিসি-পুলিশ একযোগে কাজ করছে-  মেয়র আতিক

ঢাকা শহরের শৃঙ্খলা ফেরাতে ডিএনসিসি-পুলিশ একযোগে কাজ করছে-  মেয়র আতিক

স্টাফ রিপোর্টার-

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের শৃঙ্খলা ফেরাতে ডিএনসিসি ও ডিএমপি সমন্বয় করে কাজ করছে। আমরা নগরবাসী কে একটু সুস্থ ও সুন্দর ঢাকা উপহার দিতে চাই। সেই লক্ষেই আমাদের কাজ এগিয়ে চলছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপি’র ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভা তিনি সভাপতির বক্তব্যে এই কথা বলেন।

মেয়র আতিক বলেন, ঢাকা মহানগর পুলিশ ও ডিএনসি মিলে নিবিরভাবে কাজ করে যাচ্ছি। আমরা পুলিশকে ডাকা মাত্রই পেয়ে যাই। ডিএমপি ও ডিএনসিসি যদি আমরা এক সঙ্গে কাজ করতে পারি ঢাকা শহরে একটি সুন্দর মডেল শহর হিসেবে গড়ে তুলতে পারবো।

আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী,  আইজিপি ও ডিএমপি কমিশনারকে নিয়ে আমরা ফার্মগেটে  একটি ফুটওভার ব্রিজ উদ্বোধন করেছিলাম। সেই ফুটওভার ব্রিজে কোনো হকার বসতে পারে নাই। পুলিশ ইচ্ছা করলে এবং আমরা এক সঙ্গে কাজ করলে এই শহরের সব কিছু সম্ভব, যার প্রমাণ সেই ফুটওভার ব্রিজ। আমরা পুলিশের সঙ্গে অনেক কাজ করেছি। পুলিশের সঙ্গে ল এন্ড অর্ডার কোয়ার্ডিনেশন কমিটি (এলওসিসি) নিয়ে কাজ করছি। যেটি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। যে টি পুলিশ বাহিনী এটি মনিটরিং করে। সেই সঙ্গে আমরা ফান্ডিং করছে, পুলিশ তাদের অফিসার দিয়েছে। এর মাধ্যমে আমরা এলওসিসি প্রতিষ্ঠা করেছি৷ আপনারা জানলে খুশি হবেন আমরা একটি নতুন পদক্ষেপ শুরু করতে যাচ্ছি। সেটি হলো অন স্টপ পার্কিং সুবিধা। এই পার্কিং ডিজিটাল পদ্ধতি ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমপি এক সঙ্গে কাজ করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে কি ভাবে ঢাকায় ট্রাফিক লাইটগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। সেই পরিকল্পনা শুরু হয়েছে।

মাঠ পর্যায়ের পুলিশের উদ্দেশ্যে মেয়র বলেন, আপনারা রোদ নাই বৃষ্টি নাই, দিন নাই, রাত নাই মানুষের পাশে দাঁড়ান। করোনার সময় দেখেছি কি ভাবে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। সন্তানরা ফেলে গেলেও পুলিশ তাকে উদ্ধার করেছে। আমি বলতে চাই ঢাকা উত্তর সিটি করপোরেশনে যে পুলিশ বক্সগুলো করছেন আমি অনুরোধ করবো, আপনাদের নিয়ে আমরা যৌথভাবে পুলিশ বক্স করে দিবো। প্রত্যেকটি পুলিশ বক্সে টয়লেট, পানি ও বসার জন্য ব্যবস্থা করা হবে। পুলিশ করার জন্য ১০ কোটি টাকা বাজেট করা হয়েছে। আমরা প্রত্যেকটি পুলিশ বক্স আধুনিক করে দিবো।

নতুন গাড়ি রেজিস্ট্রেশনের বিষয় মেয়র বলেন, নতুন গাড়ি রেজিস্ট্রেশন করতে হলে পুরান গাড়ি জমা দিতে হবে। এছাড়া নতুন করে কোনো রেজিষ্ট্রেশন দেওয়া হবে না৷ এই ধরনের আইন করা ছাড়া উপায় নেই। ঢাকা শহরে এতো গাড়ি কোথায় জায়গা দিবো। ঢাকায় শুধু গাড়ি আর গাড়িতে ভরে যাচ্ছে। আমরা এর নিরসনের উপায় খুজছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com