মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সবুজবাগে শিক্ষার্থীদের মাঝে ডিএমপির চকোলেট বিতরণ

সবুজবাগে শিক্ষার্থীদের মাঝে ডিএমপির চকোলেট বিতরণ

আজ সকাল ১০ ঘটিকায় ডিএমপির সবুজবাগ থানাধীন কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ও আঃ আজিজ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে চকোলেট বিতরণ করা হয়
আজ সকাল ১০ ঘটিকায় ডিএমপির সবুজবাগ থানাধীন কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ও আঃ আজিজ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে চকোলেট বিতরণ করা হয়

নিজস্ব প্রতিবেদক:

সেবা ও সদাচার,ডিএমপির অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি ) ৪৯তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে।

দিবসটি উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর পক্ষ থেকে রাজধানীর ১৬৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ লাখ ৫৩ হাজার  শিক্ষার্থীর মাঝে চকোলেট বিতরণ করা হয়েছে।

আজ সকাল ১০ ঘটিকায় ডিএমপির সবুজবাগ থানাধীন কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ও আঃ আজিজ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে চকোলেট বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সবুজবাগ জোন) গোবিন্দ চন্দ্র পাল,অফিসার ইনচার্জ (সবুজবাগ থানা) প্রলয় কুমার সাহা এবং সবুজবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ সোলাইমান গাজী।

ডিএমপি ) ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মতিঝিল,ছাড়াও পল্টন,খিলগাঁও,শাহজাহানপুর,রামপুরা থানাধীন সকল মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চকোলেট বিতরণ করা হয়।

ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই চকোলেট উৎসব সফল করতে ডিএমপির ক্রাইম, ট্রাফিক, ডিবি, সিটিটিসিসহ অন্যান্য বিভাগ একযোগে কাজ করেছে।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১লা ফেব্রুয়ারি ৬,০০০ পুলিশ সদস্য এবং ১২টি থানা নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দীর্ঘ পথ পরিক্রমায় আগামীকাল ১ ফেব্রুয়ারি জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ডিএমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com