মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
শীঘ্রই সংশোধিত হচ্ছে পাঠ্যবই

শীঘ্রই সংশোধিত হচ্ছে পাঠ্যবই

মঙ্গলবার (৩০ জানুয়ারি) এনসিটিবি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) এনসিটিবি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

স্টাফ রিপোর্টার-

দ্রুতই পাঠ্যবই সংশোধন করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে। আর তা গণমাধ্যমকেও জানিয়ে দেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) এনসিটিবি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান পাঠ্যপুস্তক যৌক্তিকভাবে মূল্যায়ন করে সংশোধনীগুলো অতিদ্রুত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও গণমাধ্যমে পাঠানো হবে।

প্রসঙ্গত, পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় নিয়ে পক্ষে ও বিপক্ষে আলোচনা সমালোচনা শুরু হলে মন্ত্রণালয় জানায় যদি কোনও বিভ্রান্তি থাকে তাহলে তা সংশোধন করা হবে।

এদিকে মন্ত্রণালয়ের নির্দেশে এনসিটিবি বছরের প্রথম দিনই বিজ্ঞপ্তি দিয়ে পাঠ্যবইয়ের ভুল ও অসঙ্গতি তুলে ধরে সংশ্লিষ্ট সবার কাছে মতামত আহ্বান করে। এসব মতামত পাওয়ার পর এনসিটিবি মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, দ্রুতই তা সংশোধন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিটিবি প্রণীত ২০২৪ সালের বইয়ের বস্তুনিষ্ঠ আলোচনা ও গভীর পর্যবেক্ষণে যে সকল বিষয় উঠে এসেছে তা আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।

উল্লেখ, বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক বিতরণের সময় আমরা সকল শুভানুধ্যায়ীদের প্রতি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠ্যপুস্তক সম্পর্কে কোনও পরামর্শ থাকলে তা অবহিত করতে অনুরোধ জানিয়েছিলাম। আপনারা আমাদের সে আহ্বানে ইতিবাচক মতামত দিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনাদের এই তাৎপর্যপূর্ণ মতামত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে আমাদের বিদ্যমান পাঠ্যপুস্তক যৌক্তিকভাবে মূল্যায়ন করে সংশোধনীগুলো অতিদ্রুত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও গণমাধ্যমে প্রেরণ করা হবে। যারা আমাদের নানা তথ্য, উপাত্ত, যৌক্তিক বিশ্লেষণ এবং সঠিক উপস্থাপনার মাধ্যমে পাঠ্যপুস্তকের মানোন্নয়নে সহায়তা করছেন, তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com