মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সিরাজগঞ্জে তাড়াশে স্বামী-স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জে তাড়াশে স্বামী-স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যা

নিহত বিকাশ সরকার তার স্ত্রী স্বর্ণা রানী সরকার ও মেয়ে পারমিতা সরকার তুষি।
নিহত বিকাশ সরকার তার স্ত্রী স্বর্ণা রানী সরকার ও মেয়ে পারমিতা সরকার তুষি।

স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের তাড়াশে একটি ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। তাড়াশ পৌরসভার বারোয়ারি বটতলা মহল্লায় তিনতলা বাড়ির একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। তবে পুলিশ ও স্থানীয়দের ধারণা সোমবার (২৯ জানুয়ারি) কোনো এক সময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- তাড়াশ পৌরসভার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দেয়। এদিকে স্বজনরা দুদিন যাবত তাদের কোনো খোঁজ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ আজ ভোরে তালা ভেঙে মেঝে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পায়।

নিহতের বড়ভাই প্রকাশ সরকার জাগো নিউজকে বলেন, ছোট ভাই বিকাশকে দুদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। বাসার দরজাতেও তালা লাগানো ছিল। পরে পুলিশকে জানালে তারা ভোরে ঘরে প্রবেশ করে এমন হত্যাকাণ্ড দেখতে পায়। এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনি জড়িতদের দ্রুত শাস্তির দাবি করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা তাদের মোবাইল ফোন বন্ধ পেয়ে দুদিন ধরে খোঁজ করছিলেন। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায়, তাদেরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com