সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গবেষণার জন্য ঢাবি ও ডিএনসি’র এর মধ্যকার  সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর

গবেষণার জন্য ঢাবি ও ডিএনসি’র এর মধ্যকার  সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট-

ঢাকা বিশ্ববিদ্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রিসার্চ কার্যক্রম পরিচালনা বিষয়ে এ চুক্তি সম্পাদিত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারী)  দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনফারেন্স রুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সেন্টার অন বাজেট এন্ড পলিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে সমঝোতা স্মারক চুক্তিতে সাক্ষর করেন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) জনাব মুস্তাকীম বিল্লাহ ফারুকী। সেন্টার অন বাজেট এন্ড পলিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.কাজী মারুফুল ইসলাম।

অনুষ্ঠানে দুপক্ষই আশা প্রকাশ করেন,মানসম্মত ও তথ্যসমৃদ্ধ গবেষণা পরিচালনা করার জন্য একে অপরকে  সহযোগিতা করবে এবং গবেষণার মাধ্যমে প্রাপ্ত মতামত বা সুপারিশের আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যাবে। সেন্টার অন বাজেট এন্ড পলিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধি  ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উর্ধ্বতন  কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com