শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তেজগাঁওয়ে ৬ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

তেজগাঁওয়ে ৬ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার-  তেজগাঁওয়ে ৬ নারী মাদক  গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার তেজগাঁও থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

গ্রেফতারকৃতরা হলেন:- সোনিয়া আক্তার (২৭),  মোছাম্মৎ মালনি (২৪), মোছাম্মৎ সুবর্ণা (১৯),  সোহাগী বেগম (২৩), মোছাম্মৎ মিম (২৩) এবং সালমা।

এ বিষয়ে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃত ৬ জন তেজগাঁওয়ের চিহ্নিত মাদক বিক্রেতা। তারা ঘুরে ঘুরে ফেরি করে মাদক বিক্রি করেন। তারা তেজগাঁও এলাকায় বসবাস করলেও তাদের মাদক ব্যবসা বিভিন্ন স্থানে বিস্তৃত।

তিনি আরও বলেন,  তারা কমলাপুর, শ্যামলী, কারওয়ান বাজার, মহাখালী রেললাইন কেন্দ্রিক মাদক ব্যবসায় জড়িত। তাদের প্রত্যেকেই একাধিকবার গ্রেফতার হয়েছেন। কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে যান।

জানা গেছে, সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তেজগাঁও থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃত সালমার বিরুদ্ধে ১১ টি, মিমের বিরুদ্ধে ৫ টি, সোহাগীর বিরুদ্ধে ৪ টি, সোনিয়ার বিরুদ্ধে ২ টি, মালনির বিরুদ্ধে ২ টি এবং সুবর্ণার বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com