শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ওনাবের সহযোগিতা চাইলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ওনাবের সহযোগিতা চাইলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু অনলাইন মিডিয়ার সহযোগিতা চেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন (ওনাব) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এই সহযোগিতা চান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে যা যা করণীয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তা করা হবে। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত দ্রব্যমূল্য যেন সহনীয় ও যৌক্তিক হয়, সেটি আমরা নিশ্চিত করবো। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি। তাই সঠিক তথ্য প্রকাশ করার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মতবিনিময় সভায় অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোল্লাহ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান ও আশরাফুল কবির আসিফ রেজিস্ট্রার অনলাইন মিডিয়ায় সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

আলোচ্য বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠন করতে তথ্য প্রবাহ নিশ্চিত করে অপতথ্য ও অপপ্রচার মোকাবেলা করতে চায়। এই বিষয়ে তিনি অনলাইন মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ নতুন বাণিজ্য প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অনলাইন গণমাধ্যম নিয়ে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন তাঁরা। ওনাবের সহসভাপতি সৌমিত্র দেব, কোষাধ্যক্ষ মো. মোস্তাকিম সরকার, কার্যনির্বাহী সদস্য রফিকুল বাসার, হামিদ মোহাম্মদ জসিম ও মহসিন হোসেন এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com