শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম
ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক-

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগান্তরের ক্রাইম চিফ সিরাজুল ইসলাম।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

নির্বাচনে সভাপতি পদে কামরুজ্জামান খান পেয়েছেন ১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দি নিউ নেশনের ইসারফ হোসেন ইসা পেয়েছেন ১১৭ ভোট।

আর সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম পেয়েছেন ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম নুরুজ্জামান পেয়েছেন ৭৪ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহীন আবদুল বারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমর ফারুক আলহাদী পেয়েছেন ১০৩ ভোট।

যুগ্ম সম্পাদক পদে রুদ্র ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহমেদ লাবু ৮০ ভোট পেয়েছেন।

অর্থ সম্পাদক পদে হরলাল রায় সাগর ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ১২৮ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম রাজী সর্বোচ্চ ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তানভীর হাসান পেয়েছেন ৮৬ ভোট।

দপ্তর সম্পাদক পদে কামাল হোসেন তালুকদার ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. উজ্জ্বল হোসেন জিসান পেয়েছেন ১২৬ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিহাল হোসাইন ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাজহারুল ইসলাম খান পেয়েছেন ১১৮ ভোট।

কল্যাণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওয়াসিম সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহমুদুল হাসান পেয়েছেন ১০৪ ভোট।

আন্তর্জাতিক সম্পাদক পদে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহীন আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম সাত্তার রনি পেয়েছেন ১০২ ভোট।

অন্যদিকে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে ১৯১ ভোট পেয়ে প্রথম হয়েছেন আলী আজম, ১৭০ ভোট পেয়ে দ্বিতীয় মো. আবু দাউদ খান ও ১১৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন শেখ কালিমউল্যাহ।

এদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ৩০০ জন। এদের মধ্যে ২৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com