বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোর করোনায় আক্রান্তে সেঞ্চুরি

যশোর করোনায় আক্রান্তে সেঞ্চুরি

যশোরে কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ১শ’ পূর্ণ হয়েছে। বুধবার ৬৯ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৩ জনের করোনা পজেটিভ শনাক্তের মধ্য দিয়েই আক্রান্তের সংখ্যা সেঞ্চুরিতে দাঁড়ালো। বিষয়টি নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, করোনায় আক্রান্তের পর এদিন ২ চিকিৎসক ও ১ জন নার্সসহ আরো ১১ জন সুস্থ হয়েছেন। অর্থাৎ বুধবার পর্যন্ত যশোরে মোট ৬৩ জন করোনা জয় করলেন। 


সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলায় করোনা আক্রান্ত ১০০ জনের মধ্যে যশোর সদর উপজেলায় ৩৬ জন, শার্শা উপজেলায় ৮ জন, ঝিকরগাছা উপজেলায় ৭ জন, চৌগাছা উপজেলায় ১৫ জন, কেশবপুর উপজেলায় ১৩ জন, মণিরামপুর উপজেলায় ১১ জন, বাঘারপাড়া উপজেলায় ৩ জন ও অভয়নগর উপজেলায় ৭ জন।  যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, বুধবার সুস্থ হওয়া ১১জনের মধ্যে  যশোর সদর উপজেলায় ৩ জন, শার্শা উপজেলায় ২জন,চৌগাছা উপজেলায়  ৪ জন,  মণিরামপুর উপজেলায় ১ জন ও ঝিকরগাছা উপজেলায় ১ জন রয়েছেন। সিভিল সার্জন আরো জানান,বুধবার করোনা আক্রান্ত সন্দিগ্ধ যশোরের আরো ৮১ জনের নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাবে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com