বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৩৩

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণ থেকে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ জানিয়েছেন, আমি এই ঘটনায় ৩৩ জনের মৃত্যুর জন্য গভীরভাবে দুঃখিত, যাদের বেশিরভাগই শিশু। যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশ বলেন, গত রাত থেকে, আমরা কুইবডো-মেডেলিন সড়কে জরুরি ও ত্রাণ সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি। তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সাহায্য করার জন্য আমাদের সমস্ত ক্ষমতা স্থাপন করেছি। ৫০ জন সেনাও সহায়তা করেছেন।

চোকো ডিপার্টমেন্ট অঞ্চলের গভর্নর দফতরের একজন কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি ভূমিধসের ঘটনায় মেদেলিন ও কুইবদো শহরকে যুক্ত করে যে সড়ক, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, রাস্তায় কারমেন ডি আত্রাতো পৌরসভার কাছে অনেক মানুষ তাঁদের যানবাহন ফেলে একটি বাড়িতে আশ্রয় নেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভূমিধসে তাঁরা চাপা পড়েন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com