বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১০

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

চীনের পিংডিংশান শহরের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১০ জন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) এই দুর্ঘটনায় ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

দুর্ঘটনার কারণ জানিয়ে পিংডিংশানের জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলেছে, শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটে খনিতে কয়লা ও গ্যাস বিস্ফোরণের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এটি চীনের পিংডিংশান তিয়ানান কয়লা খনির মালিকানাধীন একটি খনি।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, খনি ধসের সময় মোট ৪২৫ জন শ্রমিক কাজ করছিল। ঘটনার জবাবদিহিতার কথা বলে জরুরি ব্যবস্থাপনা সংস্থাটি বলেছে, খনিতে বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে জানা গেছে, ২০২২ সালে মোট ১৬৪টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৪৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু তাই না গত মাসে উত্তরপূর্ব হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরে খনি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন।

জানা গেছে, নভেম্বরে একই প্রদেশে আরেকটি কয়লা খনি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এছাড়াও সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে আরেকটি কয়লা খনিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com