মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি দিদার আহম্মেদ

অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি দিদার আহম্মেদ

অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি দিদার আহম্মেদ
অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি দিদার আহম্মেদ

স্টাফ রিপোর্টার-

প্রায় ৩৩ বছরের বর্ণাঢ্য চাকরি জীবন শেষে আগামী ১৪ জানুয়ারি অবসরে যাচ্ছেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি  মোঃ দিদার আহম্মেদ । তাঁর অবসর উপলক্ষে  বৃহস্পতিবার (১১ জানুয়ারি ) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশ পুলিশের  ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এতে সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে দিদার আহমেদ অত্যন্ত সুনামের সাথে সফলভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। তিনি বিদায়ী কর্মকর্তার সুন্দর অবসর জীবন ও সুস্থতা কামনা করেন।

সভায় অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের বিভিন্ন দিক সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, এটিইউর অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম, ডিআইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোঃ তওফিক মাহবুব চৌধুরী, অতিরিক্ত ডিআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) মোঃ নাজমুল ইসলাম প্রমুখ।

এসময় মোঃ দিদার আহম্মেদ বিপিএম, পিপিএম-সেবা তার বক্তব্যে দীর্ঘ কর্মময় জীবনে পেশাগত দায়িত্ব পালনকালে সকল পর্যায়ের সহকর্মীদের সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, জনাব মোঃ দিদার আহম্মেদ  ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রংপুর, যশোর, রাজশাহী ও বান্দরবান জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে তিনি খুলনা রেঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং এন্টি টেররিজম ইউনিটে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।  তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আইভোরিস্টে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com