শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মন্ত্রী হচ্ছেন ফরিদপুর-১ আসনের কান্ডারী আবদুর রহমান

মন্ত্রী হচ্ছেন ফরিদপুর-১ আসনের কান্ডারী আবদুর রহমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর এবার পূর্ণ মন্ত্রী হচ্ছেন ফরিদপুর-১ আসনের কান্ডারী আবদুর রহমান। এর আগে এই আসনের কাউকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি। এতে আনন্দে ভাসছেন তিন উপজেলার সর্বস্তরের মানুষ তথা পুরো জেলাবাসী।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ফোন পেয়েছেন তিনি। এই প্রথম মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ফরিদপুর-১ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও জানা যায়নি।

এদিকে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমানকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে এমন খবরে ফেসবুক এবং সরাসরি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। এমন খবরে আনন্দে ভাসছে তিনটি উপজেলা ছাড়াও পুরো জেলাবাসী।

মো. আব্দুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মো. আবু জাফরকে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।

মো. আব্দুর রহমান ১৯৫৪ সালের ১ জানুয়ারি ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com