মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, গ্রেফতার ২

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার-

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন, মো. নুরুল আমিন ও মো. ইসমাইল।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

ডিবি জানায়, তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতো। বুধবার (১০ জানুয়ারি) গোয়েন্দা তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠু এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদক কারবারি যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় পিকআপে করে মাদক বিক্রির জন্য নিয়ে আসছে। এরপর সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গ্রেফতার দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানান ডিবির এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com