বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
  প্রতিশোধ নেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

  প্রতিশোধ নেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক-

লেবাননের বৈরুতে এক ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরির মৃত্যুর ঘটনায় হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হামাস উপ প্রধানকে হত্যা করেছিল ইসরায়েল। প্রথমে এমনটাই দাবি করেছিল দেশটি। পরে হামাসও আরৌরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

আল-আরৌরি হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, তাদের সেনারা প্রস্তুত। যেকোনও সময় ইসরায়েলিদের লক্ষ্য করে প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে নামবে।

হিজবুল্লাহ বলেছে, তথাকথিত ড্রোন হামলার মাধ্যমে আল-আরৌরি, হামাসের অন্য দুই শীর্ষ নেতাসহ ৬ জনকে হত্যা লেবাননের ওপর একটি গুরুতর হামলা। গোষ্ঠীটি আরও বলেছে, হামাস ও হিজবুল্লাহ’র মধ্যে যুদ্ধ চলাকালীন এটি একটি বিপজ্জনক বিকাশ। এটিকে কোনোভাবেই বিনা প্রতিক্রিয়া শাস্তি ছাড়া বয়ে যেতে দেওয়া যাবে না।

হামাস জানিয়েছে, সালেহ আল-আরৌরি ছাড়াও আরও দুই হামাস নেতা নিহত হয়েছেন। তাঁরা দুজনই হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের কমান্ডার। তবে নিহত ওই দুই কমান্ডারের নাম প্রকাশ করেনি হামাস। এ ছাড়া ওই হামলায় সব মিলিয়ে অন্তত ৬ জন নিহত হয়েছে।

ইসরায়েলি কারাগারে ১৫ বছর কাটানোর পর লেবাননে দীর্ঘদিন ধরে নির্বাসনে ছিলেন সালেহ আল-আরৌরি। সম্প্রতি তিনি হামাস এবং গাজায় গোষ্ঠীটির যুদ্ধের কৌশল বিষয়ে একজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com