সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জাপানে একদিনে ১৫৫টি ভূমিকম্প অনভূত

জাপানে একদিনে ১৫৫টি ভূমিকম্প অনভূত

আন্তর্জাতিক ডেস্ক-,
জাপানের একদিনে ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন আরও অনেকে। তাদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে। মঙ্গলবার (২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে সোমবার ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পরপরই ওই সিরিজ ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন আঘাত হানা বেশিরভাগ কম্পনই ৩ মাত্রার বেশি ছিল। তবে মঙ্গলবার ভোরে দেশটিতে ছয়টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

মঙ্গলবার জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে। তাদের উদ্ধারে কাজ করছেন দমকল বাহিনী।

এছাড়া ভূমিকম্পের জেরে জাপানে এক মিটার উঁচু সুনামির ঢেউয়ের আঘাতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের জেরে দেশটিতে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

স্থানীয় জ্বালানি সরবরাহকারী সংস্থা জানিয়েছে, মঙ্গলবার জাপানের ভূমিকম্প কবলিত অঞ্চলের প্রায় ৩২ হাজার ৭০০টি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com