শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পাশের বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ ৩

পাশের বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ ৩

গতকাল রবিবার রাতে কামরাঙ্গীরচর মুজিবর ঘাট সোহেল সাহেবের বাড়ির পঞ্চম তলার ছাদে এ ঘটনা ঘটে।
গতকাল রবিবার রাতে কামরাঙ্গীরচর মুজিবর ঘাট সোহেল সাহেবের বাড়ির পঞ্চম তলার ছাদে এ ঘটনা ঘটে।

স্টাফ রিপোর্টার-

রাজধানীর কামরাঙ্গীচরে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পাশের বাড়ির ছাদে গিয়ে ফানুস উড়ানোর সময় গায়ে আগুন লেগে দুই চাচা-ভাতিজাসহ তিনজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গতকাল রবিবার রাতে কামরাঙ্গীরচর মুজিবর ঘাট সোহেল সাহেবের বাড়ির পঞ্চম তলার ছাদে এ ঘটনা ঘটে। দগ্ধদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীচর মজিবর ঘাট এলাকায় থাকতো তারা।

দগ্ধরা হচ্ছে- মো. স্বপন বেপারীর ছেলে মো. সিয়াম (১৪) এবং তার দুই চাচা মো. রাকিব হোসেন (১৭) ও মো. রায়হান (১৭)। তারা দুজনই দানেশ বেপারীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, রবিবার রাতে তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে সিয়ামের শরীরের ৮৮ শতাংশ, রাকিবের ৬ শতাংশ ও রায়হানের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি বলেন, সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সিয়ামের বাবা স্বপন বেপারী জানিয়েছেন, সিয়াম তার জমজ দুই চাচাসহ পাশের একটি বাড়ির পঞ্চম তলার ছাদে গিয়েছিল। সেখানে তারা দুর্ঘটনার শিকার হয়।

সিয়াম মোটর ম্যাকানিক্সের কাজ শেখার জন্য একটি ওর্য়াকশপে যোগ দিয়েছিল বলেও জানান স্বপন বেপারী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com