শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজধানীর অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ,  ডিএমপি কমিশনার

রাজধানীর অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ,  ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

স্টাফ রিপোর্টার-

রাজধানী ঢাকার ২১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে। তবে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে পুলিশ কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরে এক স্থানে একটি কেন্দ্র, আবার একাধিক কেন্দ্রও রয়েছে। এসব ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বাইরে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। সুতারাং নির্বাচন শান্তিপূর্ণ হতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছি।’

নির্বাচন কেন্দ্র করে এখন কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com