বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৩

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৩

শনিবার (৩০ ডিসেম্বর) সিরিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী এ হামলা করেছে বলে ধারণা করছে যুদ্ধ পর্যবেক্ষক গোষ্ঠী।
শনিবার (৩০ ডিসেম্বর) সিরিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী এ হামলা করেছে বলে ধারণা করছে যুদ্ধ পর্যবেক্ষক গোষ্ঠী।

আন্তর্জাতিক ডেস্ক-

সিরিয়ার পূর্বাঞ্চলে অতর্কিত বিমান হামলায় ২৩ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) সিরিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী এ হামলা করেছে বলে ধারণা করছে যুদ্ধ পর্যবেক্ষক গোষ্ঠী। ইসরায়েলি হামলায় দেশটির উত্তরাঞ্চলে আরও চারজন নিহত হয়েছেন। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইরাক সীমান্তের নিকট অন্তত নয়টি বিমান হামলায় ২৩ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন পাঁচজন সিরিয়ান, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর চারজন সদস্য, ছয়জন ইরাকি এবং আটজন ইরানি।

পর্যবেক্ষক গোষ্ঠী আরও জানিয়েছে, শনিবারে সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো শহরের বিমানবন্দরের নিকট ইরানপন্থি গোষ্ঠীর ঘাঁটিতে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। সেই হামলায় চারজন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন।

সিরিয়ায় বিমান হামলাকারীর সন্দেহ করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সম্ভবত ইসরায়েল এই বিমান হামলা করেছে। ইসরায়েলকে দায়ী করার আগে যুক্তরাষ্ট্রের দিকে সন্দেহের তীর ছুড়েছিল সংগঠনটি।

যুক্তরাষ্ট্রকে সিরিয়া হামলার সন্দেহ করা হলে নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র কোনও হামলা করেনি।

এদিকে ইসরায়েল হামলার বিষয়ে খুব একটা মন্তব্য করে না। তবে এবার সিরিয়া হামলার পর জোর গলায় বলেছে, চিরশত্রু ইরানকে সিরিয়ায় প্রবেশ করতে দিবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com