বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাশিয়ায় ইউক্রেনের হামলা,নিহত ২১

রাশিয়ায় ইউক্রেনের হামলা,নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক-

রাশিয়ার বেলগোরোদ শহরে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১১১ জনের বেশি মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বেলগোরোদ শহরের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে অবস্থিত বেলগোরোদে শনিবার একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে।

তবে ইউক্রেনের একটি সামরিক সূত্র দাবি করেছে, শুধু রাশিয়ার সামরিক স্থাপনাগুলো ছিল এই হামলার লক্ষ্যবস্তু।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই বারবার হামলার শিকার হয়েছে বেলগোরোদ শহরটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হুমকি দিয়ে বলেছে, হামলাকারীদের ছাড় দেওয়া হবে না।

এর আগে শুক্রবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ওই হামলায় শনিবার পর্যন্ত ৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলাগুলোকে ইউক্রেনের বিরুদ্ধে এ পর্যন্ত যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র বোমা হামলা বলে বর্ণনা করেছে কিয়েভ।

ওই হামলার এক দিন পরই রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন। এই হামলায় ৭০টিরও বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইউক্রেনীয় সংবাদমাধ্যম।

মস্কোর অভিযোগ, বেলগোরোদের হামলায় ইউক্রেনের ‌‘ওলখা’ এবং চেক রিপাবলিকের তৈরি ‘ভ্যাম্পায়ার’ রকেট ব্যবহার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com