বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইসরায়েলি আগ্রাসনে চলছে নজিরবিহীন শিশু হত্যা

ইসরায়েলি আগ্রাসনে চলছে নজিরবিহীন শিশু হত্যা

আন্তর্জাতিক ডেস্ক-

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল আগ্রাসন চালিয়ে নজিরবিহীন শিশু হত্যা করেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইসরায়েল-হামাসের চলমান সংঘাতে শিশুদের ভোগান্তি আড়াল করা উচিত নয় বলে মন্তব্য করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক অ্যাডেল খোদর বলেন, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে এ বছর সর্বোচ্চ শিশু হত্যা করা হয়েছে। এতো পরিমাণ শিশু হত্যা করা হয়েছে, যা ইতিহাসে অভূতপূর্ব।

শিশু হত্যার পরিমাণ বলতে গিয়ে তিনি বলেন, গত ১২ সপ্তাহে ৮৩ জন শিশুকে হত্যা করা হয়েছে। যা ২০২২ সালে শিশু হত্যার তুলনায় দুই গুণেরও বেশি। যুদ্ধ আইন প্রয়োগের পরও এই পরিমাণ শিশু হত্যা করা হয়েছে।

ইসরায়েলি আগ্রাসনে আহত শিশুদের কথা বলতে গিয়ে খোদর বলেন, ইসরায়েলিদের আক্রমণে ৫৭৬ জনেরও বেশি শিশু আহত হয়েছে। তাছাড়া অনেক শিশুকেই আটক করা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই না, পশ্চিম তীরে অবাধ চলাফেরা ও প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।

অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরের শিশুদের বর্তমান অবস্থা তুলে ধরে খোদর বলেন, গাজার শিশুদের বর্তমান অবস্থা পৃথিবী দেখছে। তারা কত অসহায় জীবনযাপন করছে। পশ্চিম তীরের শিশুরা দুঃস্বপ্নের মধ্যে রয়েছে। তারা সব সময় মরণের ভয়ে থাকে। প্রতিটা শিশুই এই অবস্থায় দিন পার করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com