শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট-

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে হিজড়া, অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।

এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, ডিএমপি কমিশনারের সহধর্মিনী ডা. ওয়াজেব শামসুন্নাহার, পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ ,সদস্যাগণ এবং ডিএমপির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুনাক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নুপুর। এছাড়া, অনুষ্ঠান ব্যবস্হাপনায় ছিলো পুনাক প্রশাসন এবং সমাজকল্যাণ দফতর।



অনুষ্ঠানে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, পুনাক সারা বছর বিভিন্ন সময়ে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষকে সহায়তা প্রদান করে আসছে। এবারই প্রথম হিজড়া জনগোষ্ঠীকে পুনাকের এ সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি হিজড়া সম্প্রদায়ের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে পুনাক সভানেত্রী প্রতিবন্ধী, দুঃস্থ, অসহায়, হিজড়া ও শীতার্তদের  হাতে শীতবস্ত্র ও সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে ২৫০ জনকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com