বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়- আইজিপি

পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়- আইজিপি

স্টাফ রিপোর্টার-

বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।

তিনি মঙ্গলবার রাতে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠ এবং হাইকোর্ট মাজার প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন।

আইজিপি বলেন, অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের জন্য আমরা ঢাকায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। ঢাকার বাইরে বিভিন্ন জেলায়ও পুলিশ শীতবস্ত্র বিতরণ করছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে পুলিশ ধন্য।

পুলিশ প্রধান বলেন, করোনাকালে যখন মানবিকতার চরম বিপর্যয় দেখা দিয়েছিলো তখন পুলিশ নিজের জীবন বিপন্ন করে সাধারণ জনগণের পাশে থাকতে কুন্ঠাবোধ করেনি। তিনি বলেন, দেশের শান্তিপ্রিয় জনগণ সবসময় পুলিশকে সহযোগিতা ও সমর্থন যুগিয়েছেন।

পরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিক, অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com