শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আইএমইআই বদলে বিক্রি হয় চোরাই মোবাইল

আইএমইআই বদলে বিক্রি হয় চোরাই মোবাইল

স্টাফ রিপোর্টার-

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে মোবাইলের আইএমইআই পরিবর্তন ও ফ্ল্যাশ করার ডিভাইসসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম নওশাদ হোসেন ওরফে শান্ত।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে কোনাপাড়ার মান্নান স্কুল মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল কয়েকজন ব্যক্তি কোনাপাড়ার মান্নান স্কুল মার্কেটের দোকানের ভেতর চোরাই মোবাইল কেনা-বেচা করছে, এমন তথ্য আসে আমাদের কাছে। তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

ইমরান হোসেন মোল্লা আরও জানান, তার কাছ থেকে ১১টি অকেজো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৮টি অকেজো বাটন মোবাইল ফোন, ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের বডি এবং ৩টি মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন ও ফ্ল্যাশ করার ডিভাইস জব্দ করা হয়। আটক শান্তকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com